ঢাকা, বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও bbccrimenews এর প্রধান উপদেষ্টা আরিফুর রহমান সুমনকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ Headline Bullet দামুড়হুদায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতভিটায় হামলা ও বড় ভাইকে কুপিয়ে জখম Headline Bullet ফরিদপুর নির্বাচন কমিশন কার্যালয়ে দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ Headline Bullet দর্শনা শান্তিনগর থেকে দুই পিস ইয়াবাসহ ১৭ বছরের (সীমান্ত) নামক বালককে আটক করেছে স্থানীয় জনতা Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৪ Headline Bullet চুয়াডাঙ্গায় ১২০০ বোতল এ্যলকোহলসহ আটক এক Headline Bullet কুষ্টিয়ায় শিশু বালাৎকারের অভিযোগে সুজাউদ্দিন নামে গ্রেফতার এক Headline Bullet কুষ্টিয়া মিরপুরে র‌্যাব-১২ এর অভিযানে ৬৯ পিছ টাপেন্টাডলসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আদালতে ভুয়া আইনজীবী আটক, প্রতারণার অভিযোগে ধরা পড়ল ২ জন Headline Bullet ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

জীবননগরে নকল হারপিক তৈরির কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা; কারখানা সাময়িক বন্ধ

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই এবং পণ্যের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে হারপিকসহ বিভিন্ন টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পিয়ারাতলা (মনোহরপুর) এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ রানা পরিচালিত হেনা কনজুমার প্রোডাক্টস-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেলসহ বিভিন্ন ধরনের টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। তবে এসব পণ্য উৎপাদন ও বাজারজাতের জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করা পর্যন্ত কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন সংক্রান্ত কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং র‌্যাবের একটি দল সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর