ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্প উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠিত Headline Bullet পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Headline Bullet কালিমন্দিরে চুরি Headline Bullet জামিন পেলেন আনিস আলমগীর Headline Bullet ৯০ পিছ টাপেন্ডলসহ আলমডাঙ্গায় দুজন গ্রেফতার Headline Bullet রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে মামলা প্রত্যাহারে কমিটি গঠন Headline Bullet সেনাবাহিনীতে যোগ দিতে বা যুদ্ধ করতে রাজি নন অনেক মার্কিন সেনা Headline Bullet আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন বেআইনি গ্রেপ্তার ও মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে এসেছে Headline Bullet কানাডায় মার্কিন দূতাবাসে গোলাগুলি Headline Bullet মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন নিয়ে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি

জামালপুরের বকশীগঞ্জে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে প্যানেল চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতার হাতাহাতি

জামালপুরের বকশীগঞ্জে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

তারা হলেন সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন।

স্থানীয় ও পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বরাদ্দ আসে।এ নিয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলের কাছে কয়েকটি ভিজিএফ কার্ড দাবি করেন। তবে তিনি কার্ড দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে স্থানীয় লোকজন এসে সমাধান করার চেষ্টা করেন।


     এই বিভাগের আরো খবর