ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet গনপূর্ত বিভাগের ৮ কর্মকর্তা এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন Headline Bullet বরগুনার তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet কলিজা ছিন্নভিন্ন হলো ইজরায়েলের মন্ত্রীর ছেলের Headline Bullet তোাফাজ্জল হত্যা মামলার আসামিদের গ্রেফতারে ওয়ারেন্ট জারি Headline Bullet এ আই নির্মিত হাদি হত্যার ছবি অনেক পেপারের প্রথম পাতায় Headline Bullet এনসিপি থেকে ৮৭ নেতার পদত্যাগ Headline Bullet চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর দিনভর অভিযান, আটক ১২ Headline Bullet ভারতে গ্রেপ্তার হওয়া শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদের দাবি Headline Bullet ওসমান হাদির হত্যাকাণ্ড আলোচনার বাইরে হাদি হত্যার আসল খুনি : সালাহউদ্দিন আম্মার Headline Bullet ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা 

এনসিপি থেকে ৮৭ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের ৫ দিন পর জুরাছড়িতে দলটির উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন পদত্যাগ করেছেন।

সোমবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা।

সোমবার এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে এ সংক্রান্ত পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়।
উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগী নেতারা জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা দলে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে বলে তাদের মনে হয়েছে।


     এই বিভাগের আরো খবর