। গতকাল সোমবার (৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র?্যালিটি মহাসড়ক অতিক্রম করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র?্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে র?্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মিজানুর রহমান। এছাড়া জেলা ক্রীড়া অফিস, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলে, সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠে খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও দৃঢ় হয়ে ওঠে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে হবে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক ক্রীড়া দিবস বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ক্রীড়াকে জনপ্রিয় করে তুলতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে অন্যান্য বক্তারা বলেন, এ ধরনের আয়োজন ক্রীড়াবান্ধব সমাজ গঠনে সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।