ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি Headline Bullet কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশু ঢাকায় মৃত্যু Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের পৌর মহাশ্মশানের চু’রি Headline Bullet কুষ্টিয়ার ভেরামারায় অবৈধভাবে মাটি উত্তোলনে ঝটিকা অভিযান Headline Bullet চুয়াডাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসার ছাত্র উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবি’র দৈনিক ৮১টি টহল পরিচালনা Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে নিখোঁজ পরেরদিন যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet যুক্তরাষ্ট্রে গুলি বর্ষনে ইরানের হাত নেই Headline Bullet যুক্তরাষ্ট্রে গুলি বর্ষনে ইরানের হাত নেই Headline Bullet চুয়াডাঙ্গার দামুরহুদায় মৌমাছির কামড়ে একজনের মৃত্যু

ছাত্রীকে ধর্ষনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে এক ছাত্রীকে ব্ল্যাকমেইল করে দীর্ঘ দিন ধরে ধর্ষণের অভিযোগে কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, সোমবার (২০ এপ্রিল) দুই স্কুল শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী ছাত্রী। পরে, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে পশ্চিম মির্জা নগর গ্রামের বাড়ি থেকে প্রধান শিক্ষকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার উপজেলার পূর্ব মির্জা নগর গ্রামের আবদুস সোবহানের ছেলে। অপরদিকে মামলার অন্য আসামিরা হলেন, তিন তক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শংকর চন্দ্র মজুমদার (৪৮)। এছাড়াও আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে


     এই বিভাগের আরো খবর