BBC Crime News
তারিখ: ৩ আগস্ট ২০২৬
স্টাফ রিপোর্টার: Abu Hanif Melon
দর্শনা, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সীমান্তের দর্শনা বিওপি এলাকার অধীনে ৬ বিজিবির একটি চৌকস দল সফল অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী কার্যক্রম চালিয়ে মোট ৯ লক্ষ ১৯ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, কসমেটিক্স এবং চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।