ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায়  ৪ দিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১ Headline Bullet উদ্বোধনের এক মাসও হয়নি: কেরু মার্কেটের সামনে অপরিকল্পিত ড্রেনে চরম জলাবদ্ধতা, ক্ষুব্ধ ব্যবসায়ীরা​ Headline Bullet লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে আটক Headline Bullet চুয়াডাঙ্গার দর্শনায় রমরমা মাদকের সিন্ডিকেট: জনতার হাতে আটক শিশু, নেপথ্যে ‘বিপ্লব’ নামের চাঞ্চল্যকর তথ্য​ Headline Bullet কুষ্টিয়ায় আর্জেন্টিনার পরাজয়ে সমর্থকের আত্মহত্যা Headline Bullet মেহেরপুরের গাংনী এতিমখানার শিক্ষার্থীর মৃত্যু Headline Bullet দর্শনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ Headline Bullet আলমডাঙ্গায় ৬ মাদকসেবিকে কারাদণ্ড Headline Bullet শৈলকুপায় মাদকসহ আটক এক Headline Bullet সবুজে সাজবে দর্শনা: কেরু মিলগেটে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা

চুয়াডাঙ্গা দর্শনা মহাসড়কে ডাকাতি

চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের ওদুদ শাহ ডিগ্রি কলেজ সংলগ্ন ইটভাটা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের দুঃসাহসিক তৎপরতায় যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতির এ ঘটনায় মহাসড়কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে চরম ভীতি সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল পূর্বপরিকল্পিতভাবে মহাসড়কের ওপর শিশু গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সড়কে চলাচলকারী যানবাহনগুলো বাধ্য হয়ে থেমে গেলে ডাকাতরা সুযোগ বুঝে লুটপাট শুরু করে।
প্রথমে ডাকাত দলের সদস্যরা দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের নস্কর আলীর ছেলে ভ্যানচালক যুব্বারের পথরোধ করে। এ সময় তার কাছ থেকে নগদ ৩৪০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ডাকাতরা চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে বাসে উঠে যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় যাত্রীদের ব্যবহৃত একাধিক মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় তারা।
স্থানীয়রা আরো জানান, ডাকাত দলের সদস্যরা মুখে গামছা ও কাপড় পেঁচিয়ে ছিল। তাদের হাতে দেশীয় অস্ত্রও দেখা গেছে বলে কয়েকজন যাত্রী দাবি করেছেন। ডাকাতরা খুব অল্প সময়ের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে লুটপাট চালায়। মহাসড়কের নির্জন পরিবেশ এবং গভীর রাতের সুযোগ নিয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের মধ্যে দীর্ঘ সময় আতঙ্ক বিরাজ করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার রুহুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সঙ্গে মহাসড়কে রাতের নিরাপত্তা জোরদার ও টহল কার্যক্রম বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা মহাসড়কে রাতের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। তাদের মতে, চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের বিভিন্ন নির্জন স্থানে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি করা হলে এ ধরনের ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে বলে মতদেন
এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর