BBC Crime News
Staff Reporter: আবু হানিফ মিলন
চুয়াডাঙ্গা
দীর্ঘদিনের রোদ-বৃষ্টির দুর্ভোগ ও হয়রানির অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা কোর্ট চত্বরে বইছে স্বস্তির বাতাস। জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরিফের উদ্যোগে উকিল বার ভবন থেকে কোর্ট প্রাঙ্গণের মূল ফটক পর্যন্ত দৃষ্টিনন্দন টিনের চাল নির্মাণ করা হয়েছে।
এর ফলে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ এখন রোদ-বৃষ্টি উপেক্ষা করে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। জনকল্যাণমূলক এই চমৎকার উদ্যোগটি গ্রহণ করায় চুয়াডাঙ্গার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসক শরিফুজ্জামান শরিফ সর্বমহলে প্রশংসায় ভাসছেন।