মোঃ রাইসুল ইসলাম রাজু, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রাম থেকে ২১৪ বোতল স্ক্রাব, ৩ লিটার স্ক্রাব ও ৩২ টি খালি বোতল উদ্ধার করে পুলিশ। শনিবার (২৫ জুলাই ) রাত ৯ টার দিকে রাঙ্গিয়াপোতা গ্রামের লিমনের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের কাছেদ আলী বাড়িতে অভিযান চালায়। এই সময় তার ছেলে লিমন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এরপর লিমনের বসত ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পলাতক লিমনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।