আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বারাদী বিওপির এলাকায বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১০ অক্টোবর) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ বারাদী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় এই চিরুনি অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির টহল দল। পরবর্তীতে চোরাকারবারিরা ভারত থেকে মাদক নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা মালামাল ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ!
সূত্রে :BBC crime news