ঢাকা, শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টেপেন্টাডল ও গাঁজাসহ আটক ২ Headline Bullet চুয়াডাঙ্গার পথে আসা ৪২ কেজি গাঁজা আটক Headline Bullet নেত্রকোণায় অশ্লীল ভিডিও বানানো চক্রের ৮ সদস্য গ্রেফতার Headline Bullet তিন সন্তানের জননী মসজিদের ইমামের হাত ধরে অজানার উদ্দেশ্যে Headline Bullet ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড Headline Bullet চুয়াডাঙ্গার জীবননগরে ২৩১ বোতল এসকাফ সিরাপসহ গ্রফতার ২ Headline Bullet নোংরা পরিবেশে দই উৎপাদন করায় ব্যাবসায়িকে জরিমানা Headline Bullet জীবননগরে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার Headline Bullet ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের ফারজানার সন্ধান এখনো মেলেনি Headline Bullet রাজধানীর মহাখালীতে ঘুমের ঔষধ খাইয়ে স্বামীকে ৬ টুকরো করলো স্ত্রী

চুয়াডাঙ্গার জীবননগরে ২৩১ বোতল এসকাফ সিরাপসহ গ্রফতার ২

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ধোপাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (২৫) এবং একই এলাকার আলেকের স্ত্রী খাদিজা বেগম (৫০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল শুক্রবার সকাল ৮টার দিকে ধোপাখালী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপসহ দুজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


     এই বিভাগের আরো খবর