ঢাকা, বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও bbccrimenews এর প্রধান উপদেষ্টা আরিফুর রহমান সুমনকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ Headline Bullet দামুড়হুদায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতভিটায় হামলা ও বড় ভাইকে কুপিয়ে জখম Headline Bullet ফরিদপুর নির্বাচন কমিশন কার্যালয়ে দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ Headline Bullet দর্শনা শান্তিনগর থেকে দুই পিস ইয়াবাসহ ১৭ বছরের (সীমান্ত) নামক বালককে আটক করেছে স্থানীয় জনতা Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৪ Headline Bullet চুয়াডাঙ্গায় ১২০০ বোতল এ্যলকোহলসহ আটক এক Headline Bullet কুষ্টিয়ায় শিশু বালাৎকারের অভিযোগে সুজাউদ্দিন নামে গ্রেফতার এক Headline Bullet কুষ্টিয়া মিরপুরে র‌্যাব-১২ এর অভিযানে ৬৯ পিছ টাপেন্টাডলসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আদালতে ভুয়া আইনজীবী আটক, প্রতারণার অভিযোগে ধরা পড়ল ২ জন Headline Bullet ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বাবা শিবের ৩৬তম মহাপুণ্যস্নান, বর্ণাঢ্য শোভাযাত্রায় ভক্তদের ঢল

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা):

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাবা শিবের ৩৬তম মহাপুণ্যস্নান উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে পূজা-অর্চনা, প্রার্থনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান, আলোচনা সভা এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

এ উপলক্ষে আলমডাঙ্গা রথতলার চারতলা মোড়ে অবস্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শঙ্খধ্বনি, ভক্তিমূলক সঙ্গীত ও ধর্মীয় স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দধাম কালীবাড়ী ঘাট হয়ে পুনরায় সত্যনারায়ণ মন্দিরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, নামযজ্ঞ পরিষদের সভাপতি বিজয় কুমার লাল মোদি, সাংগঠনিক সম্পাদক কালু ঘোষ এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডা. অমল কুমার বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সাধু খাঁ, পলাশ আচার্য, অশ্বিনী পরামানিক, পবন কুমার ভৌতিকা, মহেশ কুমার ভৌতিকা, অসীম সাহা, মদন সাহা, অমিত কুমার ভৌতিকা, সুমিত কুমার ভৌতিকা, কাশিয়া কুমার আগরওয়ালা, সুশান্ত রায়সহ আলমডাঙ্গার বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।

শিবের মহাপুণ্যস্নান উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় এবং হিন্দু যুব সম্প্রদায়, আলমডাঙ্গার সহযোগিতায় আয়োজিত এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোর থেকেই ভক্তরা মন্দিরে এসে বাবা শিবের পূজা, অভিষেক, বিল্বপত্র, দুধ, দই, মধু, ঘি ও গঙ্গাজল নিবেদন করেন এবং নিজেদের, পরিবার, দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন। অনেকেই উপবাস পালন করে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করে। তারা দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং সকল সম্প্রদায়ের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, “ধর্মীয় অনুষ্ঠান সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। আলমডাঙ্গার ঐতিহ্যবাহী মহাপুণ্যস্নান উৎসব আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।”

শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নারী-পুরুষ, শিশু-কিশোর ও প্রবীণসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।


     এই বিভাগের আরো খবর