ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বিস্কুট ফ্যাক্টরি পুড়ে ছাই, নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি Headline Bullet মাদক নির্মূল, আইনি সুরক্ষা ও জনকল্যাণ: করুলগাছি ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে বিশেষ জনসেবা সমাবেশ অনুষ্ঠিত” Headline Bullet চাচার লালসার স্বীকার ভাতিজি Headline Bullet ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক কৌশলে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্নসাৎ, গ্রেফতার ৩, দুই জনের স্বীকারোক্তি Headline Bullet বগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযানতালিকাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতারবগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযান Headline Bullet নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা নিহত Headline Bullet পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ Headline Bullet চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরন Headline Bullet চুয়াডাঙ্গার দর্শনায় সুলতানপুর বিজিবি অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

চুয়াডাঙ্গায় ৬ গ্রাম গাঁজাসহ আটক; সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা):

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন ছোট শলুয়া গ্রাম থেকে ৬ গ্রাম গাঁজাসহ ওয়াসিম মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালে (সংক্ষিপ্ত বিচার) তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

রোববার (২৬ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পরান ঢালী এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ওয়াসিম মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার ছোট শলুয়া গ্রামের আমানত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ৯টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই অরূপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ছোট শলুয়া গ্রামের মাসুদ মাস্টারের বাঁশবাগান সংলগ্ন সড়ক থেকে ওয়াসিম মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর রোববার বিকেলে তাকে সামারি ট্রায়াল আদালতে হাজির করা হলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ওয়াসিম মিয়াকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর