চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সজিব হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার ফারুক হোসেনের ছেলে সজিব হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।