৩৬ বোতল মদসহ শহরতলীর দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার চান্দু মন্ডলকে(৫০) আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আজ বুধবার সকালে সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত চান্দু মন্ডল চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত শুকুর আলীর ছেলে।