বিষয়ঃ চুয়াডাঙ্গা সদর থানাধীন সরোজগঞ্জ পুলিশ কাম্প কর্তৃক ১২০০ বোতল Homiopathic potency medicine (এ্যালকোহল) এবং ০১টি ইজিবাইক সহ ০১(এক)জন আসামি গ্রেফতার প্রসঙ্গে।
সংক্ষিপ্ত বিবরণঃ অদ্য ০৪.০৮.২৬ খ্রী্ঃ তারিখ অনুমান ২০.০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন পদ্মবিলা ইউনিয়নের কুশুডাঙ্গা গ্রামস্হ মোঃ সুলতান মাহমুদ এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে চুয়াডাঙ্গা সদর থানাধীন সরোজগঞ্জ পুলিশ কাম্প কর্তৃক ধৃত মোঃ ফেলু মন্ডল (৪০),পিতাঃ মৃতঃ ইয়াস উদ্দিন, গ্রাম কুঠি পাইকপাড়া,থানাঃ আলমডাঙ্গা,জেলাঃ চুয়াডাঙ্গাকে ১২০০ বোতল Homiopathic potency medicine (এ্যালকোহল) এবং ০১ টি ইজিবাইক সহ গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।