ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বিস্কুট ফ্যাক্টরি পুড়ে ছাই, নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি Headline Bullet মাদক নির্মূল, আইনি সুরক্ষা ও জনকল্যাণ: করুলগাছি ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে বিশেষ জনসেবা সমাবেশ অনুষ্ঠিত” Headline Bullet চাচার লালসার স্বীকার ভাতিজি Headline Bullet ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক কৌশলে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্নসাৎ, গ্রেফতার ৩, দুই জনের স্বীকারোক্তি Headline Bullet বগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযানতালিকাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতারবগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযান Headline Bullet নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা নিহত Headline Bullet পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ Headline Bullet চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরন Headline Bullet চুয়াডাঙ্গার দর্শনায় সুলতানপুর বিজিবি অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

চুয়াডাঙ্গায় ১১ পিছ টাপেন্টাডলসহ গ্রেফতার ৩

Oplus_131072

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ পিচ ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প।
শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টারদিকে ডিঙ্গেদহ বাজারে সুজন চেয়ারম্যানের ওয়ালটন শোরুমের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মানিকদিহি গ্রামের জালাল উদ্দিনের ছেলে হৃদয় (২৬), একই গ্রামের হারুন অর রশিদের ছেলে সলোক (২৩) এবং মানিকদিহি গ্রামের আব্দুল আজিজের ছেলে বাহাদুর (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সদরুল আলম এবং এএসআই ওহিদুল ইসলাম ও এ এস আই শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ১১ পিচ ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


     এই বিভাগের আরো খবর