ঢাকা, সোমবার, ৮ জুন, ২০২৬ ()

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১

Oplus_131072

চুয়াডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১৬(ষোল) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার || গ্রেফতার ০১(এক) জন।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম, ইনচার্জ সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প এর নেতৃত্বে ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ চুয়াডাঙ্গা সদর থানাধীন বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৪নং সুবদিয়া গ্রামস্থ চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ গামী মহাসড়কের পাশে রবি মোবাইল টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর হতে আজ ০৮ জুন ২০২৬ তারিখ সকাল ০৮:৪৫ ঘটিকায় আসামী ১। মোঃ হযরত আলী(৫৫), পিতা-মৃত আক্কাস আলী, সাং-হাকিমপুর, থানা-আলমডাংগা, জেলা- চুয়াডাঙ্গাগা এর কাঁধে বাঁধানো কফি কালারের ট্রাভেল ব্যাগের মধ্যে রক্ষিত ১৬ (ষোল) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর