ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনার দুই প্রান্তে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০০ ইয়াবাসহ জালে দুই কারবারি Headline Bullet সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধের জেরে আটকে গেছে বাবার দাফন Headline Bullet টিকটকে পরিচয়,সমকামী প্রেমের জেরে দুই জোড়া কিশোরীর বিয়ে Headline Bullet জীবননগরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর করুণ মৃত্যু Headline Bullet কুষ্টিয়া কুমারখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, আটক ৩ Headline Bullet রাজবাড়ী ডিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা তিনজনকে গ্রেপ্তার Headline Bullet দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল দেশি মদসহ নারী আটক Headline Bullet দর্শনা ডি এস ফাজিল মাদ্রাসা: খাতা-কলমে উপস্থিত, সরজমিনে শূন্য! অনিয়মের অভিযোগে ইউএনও লাভলী ইয়াসমিনের তাণ্ডব পরিদর্শন Headline Bullet বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা Headline Bullet ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সময় বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক চার

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় এসব অভিযান পরিচালনা করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—আরামপাড়া মাছপট্টি এলাকার মৃত শাহানেওয়াজের ছেলে কাজল (৪৮), জোয়ার্দ্দারপাড়া এলাকার মৃত ঝিনুকের ছেলে মিজানুর রহমান পলাশ (৩৮), সাতগাড়ি মণ্ডলপাড়া এলাকার বদর উদ্দিনের ছেলে হানিফ আলী (৫৫) এবং দর্শনা থানার গড়াইটুপি এলাকার মৃত রশিদের ছেলে রাকিব (১৯)। অভিযানে প্রথম দুজনের কাছ থেকে দুই অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন এবং অপর দুজনের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মিজানুর রহমান পলাশকে চার মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, হানিফ আলীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং রাকিবকে ১৪ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) রফিকুল ইসলাম।


     এই বিভাগের আরো খবর