ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet স্বামীকে জবাই করা হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন Headline Bullet প্যারোলে মুক্তি পেয়ে ভাইএর জানাজায় এসে নিজের ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭ Headline Bullet আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্য পরিচর্যা মূল্যায়ন বিষয়ক কর্মসুচির আলোচনার প্রধান অতিথি ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩ Headline Bullet সীমান্ত ভেদ করে এবার বাগানের ভেতর বিএসএফের পিলার বাংলাদেশের ভেতরে একের পর এক পিলার বসানোর অভিযোগ Headline Bullet চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পিছ ইয়াবাসহ ডিবির হাতে আটক এক Headline Bullet কুষ্টিয়ায় জামায়াত ও গনঅধিকার পরিষদের সংঘর্ষে পাল্টা পাল্টি অভিযোগ দায়ের Headline Bullet কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের আমীর হামজার কঠোর হুশিয়ারি Headline Bullet দর্শনা থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে নারীসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

Oplus_131072

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ১ একজন আসামী পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৭৫৫ গ্রাম গাঁজা, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। বুধবার (৫ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও সদর থানা এলাকায় এসব পৃথক অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক এস এম শাহিন আলম পারভেজের নেতৃত্বে একটি আভিযানিক দল জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মাঠপাড়া গ্রামে অভিযান চালায়। সেখানে আসামী মোঃ সরোয়ার হোসেন (চাড়ু) ও তার স্ত্রী মোছঃ শুকিরন খাতুনের বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে শপিং ব্যাগে মোড়ানো ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। ঘটনাটি টের পেয়ে সরোয়ার হোসেন চাড়ু (৫৫) পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী মোছাঃ শুকিরন খাতুনকে (৪৫) ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। এই ঘটনায় উপ-পরিদর্শক এস এম শাহিন আলম পারভেজ বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আসিস মোমতাজ অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে আটক ও সাজা প্রদান করেন।সাজাপ্রাপ্তরা হলেন— মিয়ারবেলগাছি এলাকার মোঃ সাহাবুল হক (৪০), যাকে ৫ পিস ট্যাপেন্টাডলসহ আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়; ইসলামপাড়ার মোঃ শাকিল হাসান (২৮), যাকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়; এবং বড় মসজিদ পাড়ার বনি (৩৩), যাকে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর