ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ()

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবি’র দৈনিক ৮১টি টহল পরিচালনা

Oplus_131072

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবি ˆদনিক ৮১টি টহল পরিচালনা করছেন| ১৯টি বিওপি এবং ১টি আইসিপির মাধ্যমে প্রতিদিন এ টহল পরিচালনা করা হচ্ছে| গতকাল শনিবার চুয়াডাঙ্গা-৬বিজিবি গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান|
৬-বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, ভোজ্য-জ্বালানি তেলের অবৈধ মজুদ, মূল্যবৃদ্ধি প্রতিরোধ, আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে, গোয়েন্দা তৎপরতা জোরদার কার্যক্রম গ্রহণ করেছে| এরই আলোকে দর্শনা আইসিপিতে পাসপোর্টধারী নাগরিকদের তল্লাশী কার্যক্রম ও সীমান্তবর্তী ১৪টি তেল পাম্পে নিয়মিত নজরদারীসহ বিশেষ চেকিং করা হচ্ছে| জ্বালানি তেল চোরাচালানের রুট চিহ্নিত করে এ যাবত ২ হাজার ৩৪৯টি নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করা হয়েছে|
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে বিজিবি বিশেষ নজরদারি বৃদ্ধি করেছে| সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে| এ লক্ষ্যে সীমান্তবর্তী জনগণের মাঝে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে|


     এই বিভাগের আরো খবর