চুয়াডাঙ্গা প্রতিনিধিঃশুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আসাননগর গ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানের পর এ দণ্ডাদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম।দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম (৫২) ওই গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে।আবদুল্লাহ আল শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামান শাহিন প্রথমে বিষয়টি অনুসন্ধান করেন।পরবর্তীতে শরিফুল ইসলামের বাড়িতে অভিযানে প্রায় ৬৪৫ লিটার (৩ ব্যারেল) ডিজেল জব্দ করা হয়। এ সময় জব্দ করা তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।পরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬-এর ১৬(৪) ধারা অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।