ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বিস্কুট ফ্যাক্টরি পুড়ে ছাই, নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি Headline Bullet মাদক নির্মূল, আইনি সুরক্ষা ও জনকল্যাণ: করুলগাছি ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে বিশেষ জনসেবা সমাবেশ অনুষ্ঠিত” Headline Bullet চাচার লালসার স্বীকার ভাতিজি Headline Bullet ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক কৌশলে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্নসাৎ, গ্রেফতার ৩, দুই জনের স্বীকারোক্তি Headline Bullet বগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযানতালিকাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতারবগুড়ার শিবগঞ্জে ডিএনসির অভিযান Headline Bullet নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা নিহত Headline Bullet পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ Headline Bullet চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরন Headline Bullet চুয়াডাঙ্গার দর্শনায় সুলতানপুর বিজিবি অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

চাচার লালসার স্বীকার ভাতিজি

সুনামগঞ্জের জগন্নাথপুরে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সাব্বির মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৫ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাব্বির মিয়া সৈয়দপুর এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুটির দূরসম্পর্কের চাচা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ৯৯৯ নম্বর থেকে জগন্নাথপুর থানায় ফোন করে এক ব্যক্তি জানান, সৈয়দপুর এলাকায় এক শিশুকে যৌন নিপীড়ন করা হয়েছে। বাড়িতে মা-বাবার অনুপস্থিতিতে শিশুটি খেলাধুলা করার সময় তার দূরসম্পর্কের চাচা সাব্বির মিয়া স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নিপীড়নের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশী ও স্বজনেরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে তথ্য পাওয়ার পর জগন্নাথপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাব্বির মিয়াকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সাব্বির মিয়াকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর