ঢাকা, সোমবার, ৯ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় তিন সরকারি দফতরে চুরি Headline Bullet বাড়তে পারে বিশ্ববাজারে তেলের দাম Headline Bullet আওয়ামী লীগ নেতাকে জেল গেটে বরন করলেন বিএনপির এমপি Headline Bullet মুন্সিগন্জে গুলিবিদ্ধ ১৫ Headline Bullet কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে সানি হত্যার সিসি টিভি ফুটেজ প্রকাশ Headline Bullet বিকাশ এজেন্টের ১০ লাখ টাকা ছিনতায় Headline Bullet মির্জা আব্বাসকে গোনার টাইম নেই, নাসীরুদ্দীন পাটওয়ারী Headline Bullet অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Headline Bullet মির্জা আব্বাসকে মানহানি, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা, সমন Headline Bullet চাঁদা না দেওয়ায় ভোলায় সুমন সরদার (৩০) নামে এক কৃষককে গুলি করেছে দুর্বৃত্তরা

চাঁদা না দেওয়ায় ভোলায় সুমন সরদার (৩০) নামে এক কৃষককে গুলি করেছে দুর্বৃত্তরা

ভোলায় সুমন সরদার (৩০) নামে এক কৃষককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন-সংলগ্ন মেঘনার ভোলারচরে এ ঘটনা ঘটে। আহত সুমনের ভাষ্য, তরমুজের জমি নিয়ে বিরোধ ও দাবি করা চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে।

আহত সুমন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাসির সর্দারের ছেলে। তাঁর ভাষ্য, চরের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে তরমুজের চাষ করেন তারা। ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় প্রভাবশালী সেলিম, মিন্টু খাঁ ও ইকরাম খাঁসহ কয়েকজন তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এতে রাজি হননি তারা।

রোববার সকালে সুমন, তাঁর চাচাতো ভাই ফয়সাল, রিয়াজ, জুয়েল, সিরাজ ও রিপন চরে গরু নিয়ে যান। সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের গুলি ছোড়ে। এতে আহত হন সুমন। তাঁকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুল আলম জানান, সুমনের বাঁ বাহুর ওপরে চারটি স্প্রিন্ট আছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজনে সার্জারি করা হবে। তবে রোগীর অবস্থা ঝুঁকিমুক্ত।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন জানিয়েছেন, ঘটনার পরপরই চরে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহত ব্যক্তির পক্ষে এখনও লিখিত অভিযোগ পাননি।


     এই বিভাগের আরো খবর