ঢাকা, সোমবার, ৯ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় তিন সরকারি দফতরে চুরি Headline Bullet বাড়তে পারে বিশ্ববাজারে তেলের দাম Headline Bullet আওয়ামী লীগ নেতাকে জেল গেটে বরন করলেন বিএনপির এমপি Headline Bullet মুন্সিগন্জে গুলিবিদ্ধ ১৫ Headline Bullet কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে সানি হত্যার সিসি টিভি ফুটেজ প্রকাশ Headline Bullet বিকাশ এজেন্টের ১০ লাখ টাকা ছিনতায় Headline Bullet মির্জা আব্বাসকে গোনার টাইম নেই, নাসীরুদ্দীন পাটওয়ারী Headline Bullet অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Headline Bullet মির্জা আব্বাসকে মানহানি, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা, সমন Headline Bullet চাঁদা না দেওয়ায় ভোলায় সুমন সরদার (৩০) নামে এক কৃষককে গুলি করেছে দুর্বৃত্তরা

চাঁদপুরের মতলব উত্তরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় মো. জাকির হোসেন মিয়াজী (৪৫) নামে এক কৃষক পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বখাটে যুবকদের হামলায় আহত হয়ে ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববারভোরে তিনি মারা যান। নিহত জাকির উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের বাসিন্দা এবং পাঁচ সন্তানের জনক ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাকির হোসেনের মেজো মেয়ে সাকিবা আক্তার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে তাকে প্রায়ই উত্যক্ত করত বখাটে ফাইম মিয়াজী, মো. সাফিন, রিফাত বেপারী ও রিয়াদ শিকদারসহ ১০-১৫ জনের একটি দল। 

এ বিষয়ে জাকির হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে বখাটেরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জাকির হোসেন মাথায় গুরুতর আঘাত পান।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই হোসেন মিয়াজি ইতিপূর্বেই চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেছিলেননিহতের স্ত্রী পারভীন আক্তার ও কন্যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল্ল্যা দাবি করেছেন, উত্যক্তের বিষয়ে তাকে কেউ আগে অবহিত করেনি।


     এই বিভাগের আরো খবর