ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

চট্টগ্রামে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মজুদ থাকার পরও বিক্রি বন্ধ রাখায় চট্টগ্রামে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

হাটাহাজারি উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন লতিফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন হাটহাজারি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বিকালে পাম্পটিতে তেল বিক্রি বন্ধ রাখার বিষয়টি আমাদের নজরে আসে। সন্ধ্যায় সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে পাম্পটির রিজার্ভারে প্রায় ছয় হাজার লিটার অকটেনের মজুদ পেয়েছি। তার মধ্যে শনিবার তারা ডিপো থেকে চার হাজার লিটার অকটেন এনেছিল পাম্পে।”

সাহেদ আরমান বলেন, পাম্পে তেল মজুদ করে রাখার কোনো নিয়ম নেই। যতক্ষণ জ্বালানি থাকবে, ততক্ষণ তাদের বিক্রি করতে হবে।

মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা অনুযায়ীঅ এই অপরাধে পাম্পটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া। পাশাপাশি মজুদ শেষ না হওয়া পর্যন্ত অকটেন বিক্রয় পুনরায় চালু করে দেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর