ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

গোয়েন্দা পুলিশের অভিযানে দেশীয় তৈরী কেরু মদসহ নারী মাদক কারবারি আটক

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬ বোতল দেশীও তৈরি কেরু মদসহ নারী মাদক কারবারি আটক।

গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানাযায়,
রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ(১৫ অক্টোবর) রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে,রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলাধীন চরলক্ষীপুর সাকিনস্থ জনৈক মোঃ শাহিন প্রামানিকএর বসত ঘরের সামনে হতে পাবনা জেলার বড়া উপজেলার রামকেষ্টপুর গ্রামের আফতাব মন্ডল এর মেয়ে ১। আমেনা খাতুন (৩০) বর্তমান ঠিকানা স্বামী-রেজাউল বিশ্বাস সাং-মঙ্গলডাঙ্গী ভাষানচর, থানা-কোতোয়ালী, জেলা-ফরিদপুরকে মোট ১৬ (ষোল) বোতল CAREW`S (মদ), মোট ওজন ১২০০০ মি.লি অর্থাৎ ১২ লিটার, যাহার অবৈধ বাজার মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে সোমবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর