ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনার দুই প্রান্তে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০০ ইয়াবাসহ জালে দুই কারবারি Headline Bullet সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধের জেরে আটকে গেছে বাবার দাফন Headline Bullet টিকটকে পরিচয়,সমকামী প্রেমের জেরে দুই জোড়া কিশোরীর বিয়ে Headline Bullet জীবননগরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর করুণ মৃত্যু Headline Bullet কুষ্টিয়া কুমারখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, আটক ৩ Headline Bullet রাজবাড়ী ডিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা তিনজনকে গ্রেপ্তার Headline Bullet দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল দেশি মদসহ নারী আটক Headline Bullet দর্শনা ডি এস ফাজিল মাদ্রাসা: খাতা-কলমে উপস্থিত, সরজমিনে শূন্য! অনিয়মের অভিযোগে ইউএনও লাভলী ইয়াসমিনের তাণ্ডব পরিদর্শন Headline Bullet বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা Headline Bullet ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সময় বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি

গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ, স্বামী গ্রেফতার

Oplus_131072

গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ, স্বামী গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রী মৌসুমী খাতুনের (৩৭) বাম হাতের অনামিকা আঙুলের অর্ধেক অংশ কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সুজন আলীর (৩৮) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বেতবাড়িয়া গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের তিন ছেলে সন্তান রয়েছে। সুজন আলী পেশায় বামুন্দী বাজারের একজন দর্জি। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। নেশার টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রী ও সন্তানদের নির্যাতন করতেন। শনিবার রাতে স্ত্রীর সঙ্গে বিবাদের একপর্যায়ে তাঁকে মারধর করে আঙুলের অর্ধেক অংশ কামড়ে ছিঁড়ে ফেলেন এবং গলা টিপে হত্যার চেষ্টা করেন। মাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদের ১৮ বছর বয়সী ছেলে তাহিদুল ইসলামকেও মারধর ও কামড়ে আহত করা হয়।

পরে প্রতিবেশীরা আহত মা-ছেলেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মৌসুমী খাতুন বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুজন আলীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।


     এই বিভাগের আরো খবর