গড়াই নদীতে গোসল করতে গিয়ে সাফিন(১২) নামের একজন স্কুল ছাত্র পানিতে ডুবে মারা গেছে। নিহত সাফিন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হিরার পুত্র।
১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়ার রেনউইক এলাকা সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস সাফিনের মরদেহ উদ্ধার করেছে।