কুষ্টিয়া প্রতিনিধি:-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর রেস কাটতেই কুমারখালি খোকসায় চলমান রয়েছে নির্বাচনি পরবর্তি সহিংসতা। প্রতিপক্খকে ঘায়েল করতে এ যেন এক আদম্য লড়াই। আর এই লড়াইয়ে নৌকায় ভোট দেয়ার কারনে বলি হতে জিয়া নামের নৌকা সমর্থন কারির।জানা যায়গত ১২-০১-২০২৪ ইং:তারিখ অনুমানিক ৬ ঘটিকার সময় মো: জিয়া এর বসত বাড়িতে এজহার নামিয় আসামিদের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়।এতে পূর্ব শত্রুতার জেরে মোঃ জিয়া(৪২)পিতা-বদর উদ্দিন, সাং বেড় কালোয়া,থানা কুমারখালি জেলা – কুষ্টিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।উক্ত হত্যাকান্ডে নিহতের ভাই বাদি হয়ে কুমারখালি থাকায় মামলা দায়ের করেন। যার ফলশ্রুতিতে মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং র্যাব-৭, সিপিসি-৩ ক্যাম্পের যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানা এলাকা হতে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় আসামি জাহান মন্ডল(৪২), পিতা-বদি মন্ডল, সাং-কালোয়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।