ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

কুষ্টিয়ায় আবারও লাশ উদ্ধার

শ্বশুরবাড়িতে বেড়াতে যেয়ে মাঠে পড়েছিল জামাই এর লাশ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর মাঠ থেকে রুবেল (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে ।

নিহত রুবেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঘোড়ার গাড়ি চালাতেন। রবিরার সন্ধ্যায় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বের হন। তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, খুব সকালে স্থানীয়রা মাঠের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং তদন্তের জন্য আলামত সংগ্রহ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমার্টেম রিপোর্টের পরে বিস্তারিত জানা যাবে।


     এই বিভাগের আরো খবর