কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে সরকারি কলেজে ও পলিটেকনিক ইন্সটিটিউটের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির ৫দিন ব্যাপী কসূচির অংশ হিসেবে ২য় দিনে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া সরকারি কলেজের পুকুরে ও পলিটেকনিক ইন্সটিটিউটের পুকুরে সকাল ১১টার দিকে মাছের পোনা অবমুক্ত করা হয়।শুরুতে কুষ্টিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহা: আব্দুল লতিফ এর সহযোগিতায় ও জেলা বিএনপির পক্ষ থেকে মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া একই কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।