কুষ্টিয়া মিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে কুষ্টিয়া রাব১২ এর হাতে ৬৯ পিছ টাপেন্টাডলসহ দুলাল উদ্দিন নামে(২১) এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার হন।তিনি চিথলিয়া গ্রামের মৃত হাবিবুর রহমান গেদার ছেলে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গতকালমঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিতলিয়া গ্রামের আবু সামার মুদির দোকানের সামনে ইনু সড়কের পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পরে তার দেহ তল্লাশি করে ৬৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদক সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়ার মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।