ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet এই জুনের ২৮ তারিখ থেকে চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা Headline Bullet তদন্তে দূর্নীতির অভিযোগ প্রমাণিত আর এম ওর বিরুদ্ধে,তবুও কুষ্টিয়ায় বহাল তবিয়তে Headline Bullet ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কুষ্টিয়া মাদক বিরোধী অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ আটক ৩ Headline Bullet দীর্ঘ ৩ যুগ পর বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড Headline Bullet কুষ্টিয়ার জমি বিরোধের ঘটনায় আহত এক Headline Bullet আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৮ পিচ ইয়াবাসহ আটক এক Headline Bullet মেহেরপুরের গাংনীতে প্রায় ১২ লক্ষ টাকার মাদক উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসীর সোচ্চার এলাকাবাসী, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুষ্টিয়া মাদক বিরোধী অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ আটক ৩

Oplus_131072

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং ই ব্লক ও মোল্লাতেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন— ১. মোঃ রুদ্র শেখ (১৯), পিতা- মোঃ শাহজাহান, মিলপাড়া, কুষ্টিয়া সদর। ২. মোঃ তন্ময় (২৫), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মোল্লাতেঘরিয়া, কুষ্টিয়া সদর। ৩. মোঃ রনি ইসলাম (২৫), পিতা- আব্দুল গফুর মোল্লা, হাউজিং ই ব্লক, কুষ্টিয়া সদর।উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা।পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মোঃ আসিফুজ্জামানের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব তাহমিদ মোস্তফা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের যথাক্রমে ৬ মাস, ২ মাস ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর