ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক Headline Bullet দর্শনা পৌরসভায় দুর্নীতির দায়ে অস্থায়ী মেয়র হারুন সাময়িক বরখাস্ত Headline Bullet ​আইসিইউতে ভর্তি চ্যানেল 24-এর সিনিয়র সাংবাদিক লিটন ভাই Headline Bullet ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন Headline Bullet আইনের রক্ষক যখন ভক্ষক

কুষ্টিয়া দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন ইন্জিঃ জাকির হোসেন সরকার

কুষ্টিয়ায় শুরু হয়েছে ড. কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশি দাবাড়ুরাও অংশ নিয়েছেন এ প্রতিযোগিতায়। গতকাল শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকায় দুই দিনব্যাপী অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। জেলা বিএনপির এই শীর্ষ নেতার উদ্যোগে অনুর্ধ্ব-২০ খেলার আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় ৬৬জন খেলোয়াড় অংশ নিয়েছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিপিবি কুষ্টিয়া শাখার সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার প্রমূখ। এতে সঞ্চালনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল গফফার।এসময় অতিথিরা বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি মেধা ও কৌশল বিকাশের অন্যতম মাধ্যম। তরুণদের দাবার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার রেটিংপ্রাপ্ত তরুন তরুণী দাবাড়ুদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রাও অংশগ্রহণ করেছেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এদিকে দাবা প্রেমীদের উপস্থিতি ও উৎসাহে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে কুষ্টিয়া আন্তর্জাতিক দাবা আয়োজনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আরও পরিচিতি লাভ করবে।


     এই বিভাগের আরো খবর