কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুরে গৃহীত প্রকল্পের চেক প্রদান ও মতবিনিময় করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষসোহরাব উদ্দিন। উল্লেখ্য জেলার উন্নয়নে জেলা পরিষদের অর্থায়নে গোরস্থান, ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসার গৃহীত বিভিন্ন প্রকল্পের বিলের প্রথম কিস্তি ও চুড়ান্ত বিলের চেক প্রদান করা হয়। দ্রুত উন্নযয়ন কর্মকান্ডের চেক পাওয়ার জন্য উক্ত প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেন।