শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজারে প্রকাশ্য দিবালোকে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়েছেন হিজলাবট গ্রামের জাহিদ হোসেনের ছেলে রিয়াজ (২২)।
এ সময় দুর্বৃত্তরা দেবিনগর গ্রামের ময়েন আলীর ছেলে রং মিস্ত্রী আশরাফুল (৩৫)-কেও রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। পরে গুলিবিদ্ধ রিয়াজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধ ওই যুবকের ফুফাতো ভাই রুহুল আমিন জানান, বেলা ১২টার দিকে হিজলাবট বাজারের একটি কাঠের ফার্নিচারের দোকানে রিয়াজ ও রংমিস্ত্রী আশরাফুল কথা বলছিলো। দুর্বৃত্তরা জনসন্মুখে বাজারের মধ্যে তাদের উপর আক্রমন চালায়।
এসময় রিয়াজ পালিয়ে যাবার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।