ঢাকা, শনিবার, ২৭ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মুক্তিপণের উদ্দেশ্যে অ’প’হরণের পর কিশোর হত্যার প্রধান আ’সামী গ্রে’ফতার, হ’ত্যা’কা’ণ্ডে ব্যবহৃত আলামত উ’দ্ধার ও আ’দালতে দোষ স্বী’কারোক্তি Headline Bullet হুন্ডি ব্যাবসায়ি জাহাঙ্গীরের হুন্ডি ব্যাবসার বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদমূলক বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সম্পাদকের বিরুদ্ধে মামলা Headline Bullet কুষ্টিয়া কালী নদীতে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet ভেড়ামারায় গৃহবধূ নিখোঁজথানায় লিখিত অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় ৭ মাদক সেবীর কারাদণ্ড Headline Bullet পদ্মায় বালুতোলা নিয়ে সংঘর্ষে নিহত এক Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে মাটি উত্তোলন Headline Bullet আলমডাঙ্গায় গাঁজাসহ আটক ৫ Headline Bullet কুষ্টিয়ায় মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত Headline Bullet স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া কালী নদীতে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

Oplus_131072


কুষ্টিয়ার কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকায় ভাসমান অবস্থায় কনকের মরদেহ দেখতে পাই স্থানীয়রা। এসময় তারা থানা পুলিশকে খবর দিয়ে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জামাল উদ্দিন জানান,প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে প্রতিবন্ধী ছেলেটি কোন কারনে নদীর কিনারায় পানিতে নামতে গিয়েছিলো। সাতার না জানার কারনে ডুবে মারা গেছে। তবে সঠিক কারণ জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর