ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ()
শিরোনাম

কুষ্টিয়াশ গড়াই নদীতে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Oplus_131072

কুষ্টিয়াশ গড়াই নদীতে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কুষ্টিয়া দি ওল্ড হাই স্কুলের শিক্ষার্থী অপূর্ব ইফতি তাইফ এবং একই স্কুলের অপর শিক্ষার্থী সাকিবুল ইসলাম। আজ এসএসসি পরীক্ষার শেষ দিনের বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষার শেষ দিন ছিল আজ। পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে সহপাঠীদের সাথে গড়াই নদীতে গোসল করতে নামে তাইফ ও সাকিবুল। সাঁতার কাটার এক পর্যায়ে তারা নদীর অগভীর অংশ থেকে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে নদী থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুষ্টিয়ার সিনিয়র স্টেশন অফিসার মো. আরশেদ আলী জানান, খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেছে। নিহত দুই শিক্ষার্থীর বাড়িই কুষ্টিয়ার হাটশ হরিপুর গ্রামে। একই সাথে দুই মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


     এই বিভাগের আরো খবর