মিরপুর থানায় মাদকের আসামি ছাড়াতে গিয়ে জামায়াতের ৪ নেতা ও বিএনপির ১ নেতা থানা হেফাজতে।
কুষ্টিয়ার মিরপুর থানায় মাদকের আসামি রবিউল ইসলামকে ছাড়াতে গিয়ে উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের জামায়াত নেতা সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম ও একই গ্রামের বিএনপির নেতা এনামুল মেম্বার থানা হেফাজতে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম।