ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ()

কুষ্টিয়ার মিরপুরে নববধূর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে হাতে বিয়ের মেহেদীর রং না উঠতেই মিনজু খাতুন (২০) নামের এক নববধুর ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ছাতিয়ান ইউনিয়নের সোন্দহ গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। নি’হত মিনজু খাতুন ওই এলাকার নজর আলীর স্ত্রী। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ দিন আগে ফরিদপুরের বিশু মন্ডলের মেয়ের সাথে বিয়ে হয় মিরপুর উপজেলার সোন্দহ এলাকার খলিলুর রহমানের ছেলে নজর আলীর সাথে। বিয়ের পরে নববধুকে নিয়ে নজর আলী তার শশুর বাড়ীতে ছিলো। রবিবার (১৯ এপ্রিল) মিনজু খাতুন, তার মা নেবুজান খাতুনসহ নজর আলীর বাড়ীতে আসে। মেয়েকে শশুরবাড়ী রেখে মিনজু খাতুনের মা নেবুজান খাতুন পাশের বাড়ীতে বেড়াতে গেলে ফিরে এসে দেখে মেয়ে গলাই ওড়নার সাথে ঘরের ডাবে ঝু’লছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার করে। স্থানীয় সোন্দহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ম’রদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আ’ত্মহ’ত্যা করেছে। তবে কেনো আ’ত্মহ’ত্যা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।


     এই বিভাগের আরো খবর