ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সেটা রাষ্ট্রের অর্জন, প্রাধানমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২ কৃষক আহত ৩ Headline Bullet কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ত্রান বিতরণ Headline Bullet ডেঙ্গুতে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের Headline Bullet ডিবির অভিযানে ওয়ান শুটার গানসহএক যুবক গ্রে’প্তা’র Headline Bullet কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার বিপক্ষে আবারও ঝাড়ু মিছিল Headline Bullet ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সোনা চাচাকে দেখতে গেলেন জননেতা মাহমুদ হাসান খাঁন বাবু Headline Bullet চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল চোরের মুখ! দর্শনা পুরাতন বাজারে কোচিং থেকে সাইকেল হাওয়া

কুষ্টিয়ার ভেরামারায় ৪০ পিছ টাপেন্টাডলসহ আটক দুই

কুষ্টিয়ার ভেড়ামারায় ৪০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামস্থ পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। ‎গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার জুনিয়াদহ (পাঠানপাড়া) গ্রামের মৃত বাবুল খাঁর ছেলে মোঃ মাসুদ খাঁ (২৯) এবং একই উপজেলার জুনিয়াদহ (খন্দকারপাড়া) গ্রামের মৃত আরজেন প্রামানিকের ছেলে মোঃ তারিক রহমান (২৮)।‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস পুলিশ দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ মির্জাপুর গ্রামের জুনিয়াদহ বাজার টু আল্লাহরদর্গা বাজারগামী পাকা রাস্তার ওপর ওত পেতে থাকেন।বিকেল আনুমানিক ৫ টার দিকে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ‎ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর