ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনার দুই প্রান্তে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০০ ইয়াবাসহ জালে দুই কারবারি Headline Bullet সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধের জেরে আটকে গেছে বাবার দাফন Headline Bullet টিকটকে পরিচয়,সমকামী প্রেমের জেরে দুই জোড়া কিশোরীর বিয়ে Headline Bullet জীবননগরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর করুণ মৃত্যু Headline Bullet কুষ্টিয়া কুমারখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, আটক ৩ Headline Bullet রাজবাড়ী ডিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা তিনজনকে গ্রেপ্তার Headline Bullet দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল দেশি মদসহ নারী আটক Headline Bullet দর্শনা ডি এস ফাজিল মাদ্রাসা: খাতা-কলমে উপস্থিত, সরজমিনে শূন্য! অনিয়মের অভিযোগে ইউএনও লাভলী ইয়াসমিনের তাণ্ডব পরিদর্শন Headline Bullet বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা Headline Bullet ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সময় বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি

কুষ্টিয়ার ভেরামারায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পানের বরজ

রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক পরিবারের তিন ভাইয়ের তিনটি পানের বরজ। চোখের সামনে জীবিকার একমাত্র সম্বল পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পানচাষিরা। প্রাথমিকভাবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়া বিলপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 ক্ষতিগ্রস্ত পানচাষিরা হলেন—ওই এলাকার মরহুম কুব্বাত গাড়োয়ানের তিন ছেলে আমজাদ হোসেন, আজাদ আলী ও মাজাদ আলী।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দিনভর পানবরজে কাজ শেষে রাতে বাড়িতে ফিরে যান তিন ভাই। এরপর ভোররাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একযোগে তাদের তিনটি পানের বরজে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বরজে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় পানগাছসহ বরজের সবকিছু।ভোরের আলো ফোটার আগেই তিন ভাইয়ের দীর্ঘদিনের শ্রম, স্বপ্ন ও উপার্জনের একমাত্র অবলম্বন পরিণত হয় ছাইয়ের স্তূপে।ক্ষতিগ্রস্ত পানচাষিরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পানের বরজই ছিল আমাদের পরিবারের উপার্জনের একমাত্র সম্বল। ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে আমাদের সর্বস্ব শেষ করে দিয়েছে। এখন কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।”এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর