ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ()

কুষ্টিয়ার ভেরামারায় অবৈধভাবে মাটি উত্তোলনে ঝটিকা অভিযান

Oplus_131072

। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পরিচালিত এই অভিযানে মাটি উত্তোলনের মহোৎসব বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আধারে ইট ভাটার পাশের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। এতে কৃষি জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিলে প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি উত্তোলনের সাথে জড়িতরা অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানায়, মাটি খেকো এই চক্রটি বেশ কিছুদিন ধরে আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে আসছিল। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও চক্রটির পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। বর্তমানে পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে স্থানীয় এক কর্মকর্তা জানান, ফসলি জমি রক্ষায় এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর