ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বেলজিয়ামের একটি বাড়ি সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে আনুমানিক ৯ মিলিয়ন ইউরো Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে বিপুল পরিমান মাদক ও অবৈধ মালামাল উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গার বড়বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থদের বিক্ষোভ মিছিল Headline Bullet ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে কবিরপুর চরে জরুরি ট্রাম্পিং কাজের উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ Headline Bullet মেহেরপুরে ডিবির অভিযানে মাদক ও জুয়াড়ীসহ ৪ জন গ্রেপ্তার, ৩ মোবাইল উদ্ধার Headline Bullet মাদারীপুরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর গ্রেপ্তার Headline Bullet কুষ্টিয়ায় একসঙ্গে নরমালি ৩ সন্তানের জন্ম Headline Bullet নাম রোল দেখে খাতার মূল্যায়ন করার অভিযোগ ইবির শিক্ষকদের বিরুদ্ধে Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১

কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে বিপুল পরিমান মাদক ও অবৈধ মালামাল উদ্ধার

Oplus_131072

সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৯,৬৫,১০০/- (নয় লক্ষ পঁয়ষট্টি হাজার একশত) টাকা।সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেয়াঘাট নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩,১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৭১,৬০০/- (এক লক্ষ একাত্তর হাজার ছয়শত) টাকা।নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ১২:৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ তেঁতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৯/৭-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়ী মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৯ বোতল মদ ও ২,৬০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭,৯৩,৫০০/- (সাত লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত) টাকা।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক (৪৭ বিজিবি) বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর