ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ()

কুষ্টিয়ার দৌলতপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Oplus_131072

কুষ্টিয়ার দৌলতপুরে সজিব হোসেন (৩৫) নামে এক যুবকের ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাইড়পাড়া গ্রামের নিজ ঘর থেকে তার ম’রদেহ উদ্ধার করা হয়। নি’হত যুবক একই গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে সজিব ও তার স্ত্রী নিজ কক্ষে ঘুমাতে যান। গতকাল সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী পাশের রুমে স্বামী সজিবকে ঝু”লন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নি’হত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে নি’হতের ম’রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।


     এই বিভাগের আরো খবর