ঢাকা, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার গড়াই নদীতে জেলের মৃত্যু Headline Bullet ​বাংলাদেশ সচিবালয়ের সামনে সাধারণ মানুষের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত Headline Bullet কক্সবাজার বাস টার্মিনালে ৬ হাজার ইয়াবাসহ উখিয়ার যুবক আটক Headline Bullet ঝিনাইদহে মাদকসেবি স্বামী-স্ত্রী আটক, ডোপ টেস্ট শেষে ৮ মাসের সশ্রম কারাদণ্ড Headline Bullet গাড়িচালক থেকে অঘোষিত ব্যক্তিগত গাড়িচালক এপিএস ফরহাদ!অনৈতিক সম্পর্ক ও প্রতারণার গুঞ্জন Headline Bullet ইবি শিক্ষিকা রুনা হত্যার নতুন গল্প Headline Bullet যৌতুকের মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কুষ্টিয়ার বিন্দুমাসী মাদক সম্রাজ্ঞী কামিনীর যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet দীর্ঘদিন বিরত থাকার পরে আবারো মাদকের বিরুদ্ধে অভিযান শান্তিনগরে Headline Bullet কেরু চিনিকলের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা, প্রশংসায় ভাসছেন এমডি রাব্বিক হাসান

কুষ্টিয়ার গড়াই নদীতে জেলের মৃত্যু

Oplus_131072

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু, নৌকা উল্টে বড়শির সুতোয় পেঁচিয়ে ডুবে যান তিনি

কুষ্টিয়া,সোমবার ২৪ আগস্ট:
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিমল মণ্ডল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভরা বর্ষায় গড়াই নদীতে বর্তমানে তীব্র স্রোত রয়েছে। সোমবার বিকেলে পরিমল টিনের তৈরি একটি ডিঙি নৌকায় করে নদীতে মাছ ধরতে যান। এসময় লম্বা সুতোয় অসংখ্য বড়শি নদীতে ফেলে মাছ ধরছিলেন তিনি। একপর্যায়ে তীব্র স্রোতের কারণে তাঁর ডিঙি নৌকাটি উল্টে যায়। এতে বড়শির সুতো তাঁর শরীরে পেঁচিয়ে গেলে তিনি পানিতে ডুবে যান।

বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত নদীতে নেমে তাঁকে উদ্ধার করেন। পরে পরিমলকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও এম এন বাঁধ এলাকার চটপটি বিক্রেতা আলম শেখ বলেন,বিকেল ৫টার দিকে তিনি এক জেলেকে ডিঙি নৌকায় মাছ ধরতে দেখেন। কিছুক্ষণ পর হঠাৎ নৌকাটি উল্টে গেলে ওই ব্যক্তি নদীতে পড়ে যান। এসময় বড়শির সুতো তাঁর শরীরে পেঁচিয়ে যাওয়ায় তিনি আর পানির ওপরে উঠতে পারেননি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহতের বাবা মান্য মণ্ডল বলেন,বিকেল ৩টার দিকে ডিঙি নৌকায় মাছ ধরতে নদীতে নেমেছিল আমার ছেলে। ফেসবুকে একজনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি, আমার ছেলে আর বেঁচে নেই।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শির সুতো পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।


     এই বিভাগের আরো খবর