
খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার খোকসায় প্রায় শতাধিক হত দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার
সকালে খোকসা সরকারী ডিগ্রী কলেজ ক্যাম্পাসে শীতার্থদের হাতে কম্বল তুলে
দেন কলেজের উপাধ্যক্ষ জহিরুল আসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, এ্যাডঃ
সিরাজুল ইসলাম আশিকুল ইসলাম চঞ্চল প্রমুখ।
আসন্ন
শীত সামনে রেখে উপজেলার দুটি ভেনুতে ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এর পক্ষে থেকে
শীত বস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অপর ভেনুটি ছিল উপজেলা শোমসপুরে।