ঢাকা, মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ৫০০ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ গ্রেফতার ২ Headline Bullet যশোর শংকরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী, খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজি মামলার আসামী অনিক হাসান ৥ অনি ও তার সহযোগী ডিবি, যশোরের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ায় শ্রমিকদল এক্সোভেটর পুরিয়ে দেয়ার অভিযোগ Headline Bullet বাবা ও ছেলের ধর্ষনে অন্তঃসত্ত্বা ছাত্রী Headline Bullet শ্যামনগরে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Headline Bullet ছয় বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক পোশাকশ্রমিক তরুণীকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা Headline Bullet কুষ্টিয়া উপজেলার বটতৈল ইউনিয়ন এখন মাদকের ভয়াল থাবায় আতঙ্কিত Headline Bullet মেহেরপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে লক্ষাধিক টাকার মাদক দ্রব্য উদ্ধার

কুষ্টিয়ায় শ্রমিকদল এক্সোভেটর পুরিয়ে দেয়ার অভিযোগ

Oplus_131072

কুষ্টিয়ার কুমারখালীতে শ্রমিকদল নেতার ৩০ লাখ টাকা মূল্যের এক্সোভেটরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ওই শ্রমিকদল নেতার নাম আইয়ুব আলী মন্ডল ( ৪৯)। তিনি জগন্নাথপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও মহেন্দ্রপুর গ্রামের মৃত লোয়াই মণ্ডলের ছেলে। এঘটনায় সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। সোমবার ( ২৫ মে) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মা নদীর কোল ঘেঁষে চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। মসজিদের পাশেই রাখা রয়েছে একটি মাটি ও বালুকাটা যন্ত্র এক্সোভেটর। যন্ত্রটির ওপরের যন্ত্রাংশে আগুনে পোড়া ক্ষত। এ সময় শ্রমিকদল নেতার ছেলে অন্তু মণ্ডল জানান, রাত ৩টার এক্সোভেটরে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ছুটে এসে স্থানীয়দের সহযোগীতায় পানি ঢেলে আগুন নিভানো হয়। আগুনে গাড়ির ব্যাটারি, ইঞ্জিন, কাভার, পাম্ম মেশিনসহ বিভিন্ন যন্ত্র পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শ্রমিকদল নেতা আইয়ুব আলী জানান, চর মহেন্দ্রপুর গ্রামের রিয়াজ খানের ছেলে শরিফুল খান (৩৫) ও মোহন শেখের ছেলে মাসুদ শেখ (৩০) দীর্ঘদিন ধরে চরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছে। রোববার দুপুরে সেখানে ম্যাজিস্ট্রেট অভিযান করে দুই লাখ টাকা জরিমানা এবং দুজনকে জেল দিয়েছেন। ওদের ( শরিফুল ও মাসুদ) ধারণা এঘটনায় তিনি জড়িত। সেই সন্দেহে গভীর রাতে শরিফুল, মাসুদ ও তাঁদের লোকজন এক্সোভেটরে আগুন লাগিয়েছে। তিনি বলেন, আগুনে মেশিনের প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, দুপুরে প্রশাসন অভিযান দেখলাম। রাতে আগুন দেখা গেল। কারা কি করছে তা জানা নেই। এ বিষয়ে জানতে অভিযুক্ত শরিফুল ও মাসদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে। কুমারখালী থানার পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ভেকু পোড়ানোর ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার চর মহেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু কাটার অপরাধে একজনকে দুই লাখ জরিমানা এবং দুইজনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। এর সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যক্তির কোনো সম্পৃক্ততা নেই।


     এই বিভাগের আরো খবর