ঢাকা, বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও bbccrimenews এর প্রধান উপদেষ্টা আরিফুর রহমান সুমনকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ Headline Bullet দামুড়হুদায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতভিটায় হামলা ও বড় ভাইকে কুপিয়ে জখম Headline Bullet ফরিদপুর নির্বাচন কমিশন কার্যালয়ে দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ Headline Bullet দর্শনা শান্তিনগর থেকে দুই পিস ইয়াবাসহ ১৭ বছরের (সীমান্ত) নামক বালককে আটক করেছে স্থানীয় জনতা Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৪ Headline Bullet চুয়াডাঙ্গায় ১২০০ বোতল এ্যলকোহলসহ আটক এক Headline Bullet কুষ্টিয়ায় শিশু বালাৎকারের অভিযোগে সুজাউদ্দিন নামে গ্রেফতার এক Headline Bullet কুষ্টিয়া মিরপুরে র‌্যাব-১২ এর অভিযানে ৬৯ পিছ টাপেন্টাডলসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আদালতে ভুয়া আইনজীবী আটক, প্রতারণার অভিযোগে ধরা পড়ল ২ জন Headline Bullet ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

কুষ্টিয়ায় শিশু বালাৎকারের অভিযোগে সুজাউদ্দিন নামে গ্রেফতার এক

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামে ১২ বছরের এক শিশু বলাৎকারের ঘটনা ঘটেছে। শিশুকে বলাৎকারের অভিযোগে সুজাউদ্দিন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) ধোকড়াকোল গ্রামে ওই শিশুটিকে বলাৎকারের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত সুজাউদ্দিন আত্মগোপনে চলে যান। তবে সোমবার (৩ আগস্ট) উপজেলার ধোকড়াকোল পুলিশ ফাঁড়ির সদস্যদের তৎপরতায় তাকে আটক করা হয়।পরবর্তীতে তাকে ফাঁড়ি থেকে খোকসা থানায় হস্তান্তর করা হয়। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সুজাউদ্দিন মোল্লা এর আগেও বিভিন্ন অজুহাতে এবং টাকার প্রলোভন দেখিয়ে এলাকার কোমলমতি শিশুদের সঙ্গে অনৈতিক ও অসামাজিক আচরণ করতেন। এলাকার মানুষ তার এমন লম্পট আচরণে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার এসব পুরোনো অভিযোগের বিষয়েও নিবিড় তদন্ত শুরু করেছে। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


     এই বিভাগের আরো খবর